প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১:৫৩ পি.এম
চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে চিলোকূট গ্রামের চাকুরিজীবীদের পেশাজীবী সামাজিক সংগঠন "চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশন" এর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিলোকূট গ্রামের ২০২৬ সালে প্রাইমারি বৃত্তি, জুনিয়র বৃত্তি প্রাপ্ত এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ চূড়ান্তকরণ, ক্রয় কমিটি গঠন, সংবর্ধনা প্রাপ্তদের তালিকা প্রস্তুত, অতিথিদের তালিকা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন*।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর আবদুল আউয়াল। সভাপতিত্ব করেন চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক গোসাইপুর শাখার ব্যবস্থাপক শামসুল ইসলাম শামীম, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাসিম বিল্লাহ, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুল হক সরকার, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, সাদেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া দারুল কুরআন হুসাইনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী ইমাম হোসাইন, কেরানীগঞ্জ নবাবচর আদর্শ ইসলামিয়া মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক জাকির হোসাইন, আশুগঞ্জ সার কারখানার সিনিয়র অপারেটর সাইফুল আলম সোহেল সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১২ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় চিলোকূট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভাটি প্রাণবন্ত ও সুন্দরভাবে আয়োজন করতে পারায় চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক *লুৎফুর রহমানকে সুন্দর ব্যবস্থাপনা ও আতিথেয়তার জন্য।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News