প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৪:২৩ পি.এম
নাসিরনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
উপজেলা যুবদলের আহ্বায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলেও তাঁরা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নাসিরনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো এলাকা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News