প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৪:২৮ পি.এম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের নাটাই, সাদেকপুর এবং বড়াইল ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চল সামাজিক সংগঠন (নাসাব) এর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাদেকপুরের মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে খাড়ঘর গ্রামের *হাজী আমিনুল হক (আমিন) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে *গাজী জামাল (শালগাঁও)।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক ঐক্যের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
*নবগঠিত ১০১ সদস্যের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-*
*সহ-সভাপতি:* আরজু মিয়া (মেধার) - সিনিয়র সহ-সভাপতি (কালিসীমা), আলাউদ্দীন খান (জালশুকা), আব্দুল করিম মাস্টার (সালেকপুর), হাজী ফারুক আহমেদ (সিন্দুরা), আলম (জালশুকা), হাজী ফরিদ মিয়া (সালেকপুর), কামরুল ইসলাম (বিরামপুর), এড. কামরুল ইসলাম (বড়াইল), হাজী শাহ আলম (কালিসীমা), ইদ্রিস হাসান (খাড়ঘর), মনির হোসেন খন্দকার (পয়াগ), জাকির হোসেন (বড়াইল), আনোয়ার হোসেন বাবুল (চরগোসাইপুর), আব্দুল বাসেদ (কালিসীমা)।
*যুগ্ম-সাধারণ সম্পাদক:* হাজী রমজান বেপারী (গোসাইপুর), ইঞ্জিনিয়ার আমির হোসেন (রাজঘর), সিরাজুল ইসলাম মাস্টার (সালেকপুর), হাজী কবির হোসাইন (বাগমারা), আতাউল্লাহ খান সোহাগ (আদমপুর), আনোয়ার হোসেন ভূঁইয়া (সালেকপুর), আব্বাস খান (জালশুকা), শরিফুল ইসলাম মাসুদ (শালগাঁও), শাহীনুর ইসলাম (বিরামপুর)।
*সাংগঠনিক সম্পাদক:* আতাউর রহমান খোকন (চিলোকুট), মামুন (নরসিংসার), রাসেল হায়দার (গোসাইপুর), মহিউদ্দিন সরদার (বড়াইল), আল মোমিন চৌধুরী (চিলোকুট), সামিউল বাসির (নরসিংসার) সহ অন্যান্য।
এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে অর্থ, দপ্তর, শিক্ষা, আইন, প্রচার, কৃষি, যুব ও ক্রীড়া, ধর্ম, ত্রাণ, স্বাস্থ্য, সমাজকল্যাণ, মানবাধিকার, গণমাধ্যম, মহিলা ও শিশু, শ্রম, সাংস্কৃতিক, প্রবাসী, তথ্য ও গবেষণা, রক্তদান, বিজ্ঞান ও প্রযুক্তি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকসহ ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফরহাদ মিয়া (পয়াগ), হানিফ মিয়া বেপারী (বড়হরণ), আনোয়ার হোসেন (কালিসীমা), আব্দুল হক (মেরাতলী), দেলোয়ার হোসেন (বিলকেন্দাই) ও সিরাজ মিয়া (দামচাইল)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চলের সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।