প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৩:৫২ পি.এম
জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখায় বরণ ও বিদায় সংবর্ধনা ২৫ অক্টোবর

কসবা প্রতিনিধি, চ্যানেল নিউজ : জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখায় সিনিয়র অফিসার মোং. জাহিদুল ইসলামকে বরণ এবং মোং. তানভীর আলমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ২০২৬, রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে ব্যাংকটির কসবা শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যাংকাস ফোরাম, কসবার উপদেষ্টা এস. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক প্রতিনিধি শেখ মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন।
অনুষ্ঠানে সিনিয়র অফিসার মোং. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হবে। পাশাপাশি বদলিজনিত কারণে মোং. তানভীর আলমকে বিদায় সংবর্ধনা জানানো হবে।
আয়োজকরা জানান, নতুন কর্মকর্তাকে স্বাগত জানানো এবং বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানটি সফল ও আনন্দময় করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিদের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News