বিনোদন ডেস্ক, চ্যানেল নিউজ : মাছরাঙার সেই ভিডিও নিয়ে কড়া বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ভিডিওটি ঘিরে সমালোচনা ও বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ভিডিওটি ছড়িয়ে পড়া, দায় এড়ানোর চেষ্টা এবং সমালোচনাকারীদের উদ্দেশে নানা মন্তব্য করেন পরীমনি।
শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, কোনো ভুল করার পর শুধু ‘আই অ্যাম সরি’ বলে দায় এড়ানো যায় না। পেজ হ্যাক হওয়ার কথা বলে পরে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন ঘটনা ঘটলে দায় এড়ানোর সুযোগ নেই।
ভিডিওটি নিয়ে মামলা করা ও ব্যবস্থা নেওয়ার দাবির প্রসঙ্গেও কথা বলেন পরীমনি। তিনি প্রশ্ন তোলেন, এত আইন ও প্রশাসন থাকার পরও ভিডিওটি দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হয়নি কেন।
নিজের ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, অন্য কোনো পেজ থেকে এমন কিছু হলে বিষয়টি তিনি ভিন্নভাবে সামলাতে পারতেন। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিদের সংশ্লিষ্ট জায়গা থেকে এমন কিছু ঘটলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
লাইভে সমালোচনাকারীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন পরীমনি। গালিগালাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাঙালি হিসেবে তিনিও গালি দিতে পারেন।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News