গাজীপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের ওই কারখানার একটি ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, এখনো আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর জানা যায়নি৷
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News