জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াী শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে আখড়া কমিটির নেতৃবৃন্দের কাছে স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী বুঝিয়ে দেওয়া। এসব পণ্যের মূল্য দুই লাখ টাকার বেশি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়া নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দেন। পরে অভিযান চালিয়ে আকাশকেও আটক করা হয়। এ ঘটনায় জড়িত তাজুল নামে একজন পলাতক রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এস.আই) মো. জাহেদুল ইসলাম আদালতের নির্দেশনা মোতাবেক উদ্ধার হওয়া পণ্য বুঝিয়ে দেন। রাধামাধব আখড়া কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তীসহ অন্যান্যরা পণ্য বুঝে নেন।
রাধামাধব আখড়া কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ মালামাল বুঝে পেয়ে স্বস্থি প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, ঘটনার খবর ছুটে আসা পুলিশ পণ্য উদ্ধার ও চোর গ্রেপ্তারে বেশ আন্তরিক ছিলেন।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News